2 min read 282 words 54 views
বন্ধুত্ব, ভরসা আর নিজের স্বপ্নগুলোকে একসাথে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা সংগঠন SOCIENDS নিয়ে আসছে এক নতুন রূপ ও পরিচয়। খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে SOCIENDS-এর নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান।আমাদের এই পথচলায় আপনারা সবসময় পাশে ছিলেন, আর তাই এই বিশেষ মুহূর্তটি আপনাদের সাথেই উদযাপন করতে আমরা প্রস্তুত।
অনুষ্ঠানের বিস্তারিত:
- তারিখ: ১৪ আগস্ট ২০২৬ইং, রোজ শুক্রবার।
- সময়: বিকাল ৩:টায়।
- স্থান: কটিয়াদী উপজেলা।
একটি চমৎকার এবং নান্দনিক লোগোর মাধ্যমে SOCIENDS-এর নতুন পরিচয়ের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদের কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেবে।
“আমি আসছি, আপনি আসছেন তো??”
আসুন, আগামী ১৪ আগস্ট, শুক্রবার, বিকাল ৩টায় কটিয়াদী উপজেলায় একসঙ্গে যোগ দিই SOCIENDS-এর এই নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানে। বন্ধুত্ব ও বিশ্বাসের এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

